রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় রাজধানীর সাতটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (অজ্ঞাতনামা), এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন। কারও মরদেহ হাসপাতালে নেওয়া হয়, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সর্বশেষ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন নামে এক শিক্ষার্থী। মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।প্রেস উইং আরও জানায়, দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে ৪০ জনই আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে।বাকিদের মধ্যে আটজন সিএমএইচে এবং একজন করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন।প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত
দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।মঙ্গলবার Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ
হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য Read more

‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’
‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’

নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত Read more

অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক
অ্যাম্বুলেন্সে ধানের বস্তায় গাঁজা পাচার, রাজশাহীতে যুবক আটক

রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে ধানের বস্তার ভেতরে গাঁজা লুকিয়ে অ্যাম্বুলেন্সে করে পাচারের সময় এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৫। রোববার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন