পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথে বেছে নেন। মৃত সবুর মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল। তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।এলাকাবাসী জানান, বিকেলের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।নিহতের স্বজনরা জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল Read more

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন
ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে Read more

বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে

পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টির পানিতে ৫৬১ হেক্টর জমির আমন বীজ পানির নীচে তলিয়ে আছে। দীর্ঘ দিন ধরে Read more

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ এর কাজ প্রায় শেষ। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে Read more

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন