অনলাইন জুয়া খেলে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবক আল আমিন পেশায় পিকআপ চালক। পাশাপাশি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক বছরে অনলাইনে জুয়া-নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে এখন পর্যন্ত ৮ লাখ টাকা হেরেছেন তিনি। শুধু তাই নয়, জুয়ার নেশায় তার একটি টমটম ও পিকআপ বিক্রিও করেছেন। এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন।এমন সর্বনাশা জুয়া আর খেলবেন না বলে দুধ দিয়ে গোসল করেছেন আল আমিন (৩০)। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় বেশ কিছু মানুষের সামনে তিনি দুধ দিয়ে গোসল করেন। আল আমিন আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে। গোসলের সেই মুহূর্তে ধারণ করা ৩ মিনিট ২৮ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন প্লাস্টিকের মগ ও বোতল দিয়ে আল আমিনের মাথায় দুধ ঢালছেন। উৎসুক জনতা তাঁকে ঘিরে দেখছেন। কেউ কেউ মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করছেন। দুধ ঢেলে গোসলের সময় আল আমিনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যত দিন বেঁচে থাকব, ততদিন আর কোনোদিন জুয়া খেলব না। আমার এ দৃশ্য দেখে যদি কোনো একজন ব্যক্তি ভালো হয়ে যান, ভালো।’স্থানীয়রা জানায়, আল আমিন পেশায় একজন পিকআপ চালক। আল আমিন দুটি টমটম ও দুটি পিকআপের মালিক। গত এক বছর ধরে অনলাইনে জুয়া-নাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে এখন পর্যন্ত ৮ লাখ টাকা হেরেছেন। শুধু তাই নয়, জুয়ার নেশায় তার একটি টমটম ও পিকআপ বিক্রি করে দিয়েছেন। এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন।আল আমিনের চাচা এখলাস মিয়া জানান, আল আমিন আমার সাথে আগে মেশিনারিজের ব্যবসা করত। কর্মঠ থাকায় মেশিনের ইঞ্জিন চালিত টমটম ও পিকআপ ক্রয় করে। ভালোই চলছিল তার সংসার। গত এক বছরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দুটি গাড়ি বিক্রি করে দেয়। এখন অর্থনৈতিকভাবেও দুর্বল হয়ে গেছে। আমাদের কাছে এখন কথা দিয়েছে, আর কোনোদিন জুয়া খেলবে না। এ কারণে দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় লিমন মিস্ত্রির গ্যারেজের সামনে ৬ কেজি দুধ দিয়ে গোসল করেছে। আমরাও দোয়া করি, সে আর জুয়া খেলায় যেন না যায়।আল আমিন জানায়, স্থানীয়দের কাছ থেকে অনলাইন জুয়া খেলা শিখেছি। তাদের খেলা দেখে আমিও খেলেছি। আমি পিকআপ চালাই। জুয়া খেলে আমার জীবন শেষ। গত এক বছরে আমার ৮ লাখ টাকা গেছে। আমার ৪টি গাড়ির মধ্যে ২টি গাড়ি বিক্রি করেছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি যত দিন বেঁচে থাকব, ততদিন আর কোনোদিন জুয়া খেলব না।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি
২ লাখ ছাড়াল স্বর্ণের ভরি

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম Read more

গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা
গাজার ক্ষুধার্ত মানুষের জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিসরের সাধারণ মানুষ। একজন মিসরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর Read more

বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ
বর্ষসেরা একাদশে নেই আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ

বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই Read more

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সদর উপজেলার শেখহাটি এলাকায় Read more

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান
গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ অক্টোবর) গৌরীপুর Read more

মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ
মৌসুমের প্রথম ‘ম্যানচেস্টার ডার্বি’ আজ

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ম্যানচেস্টার ডার্বি। আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন