বিশ্ব ফুটবলের বর্ষসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো না কোনো তারকার উপস্থিতি। সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যান দেখলে আপাত দৃষ্টিতে সেটিই মনে হয়! তবে ২০২৫ সালে এসে সেই চিরচেনা চিত্রে পরিবর্তন দেখা গেছে।  বছর প্রকাশিত বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ফুটবলের দুই পরাশক্তি দেশের কোনো খেলোয়াড়েরই।ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) তাদের ঘোষিত ২০২৫ সালের বিশ্ব একাদশ প্রকাশ করেছে। তালিকায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো নাম না থাকায় হতাশ দেশ দুটির সমর্থকেরা। বিশেষ করে আর্জেন্টিনার জন্য এটি বড় ধাক্কা, কারণ টানা আট বছর ধরে বর্ষসেরা একাদশে দেশটির অন্তত একজন খেলোয়াড় ছিলেন। তবে এবার জায়গা হয়নি আলবেসেলেস্তেদের কেউই। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়া মহলও। দেশটির জনপ্রিয় ক্রীড়া সাময়িকী এল গ্রাফিকো শিরোনামে লিখেছে, ‘তারা আর্জেন্টিনার কথা ভুলে গেছে।’ আইএফএফএইচএসের এবারের একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে ফরাসি ক্লাব পিএসজি’র খেলোয়াড়রা। নির্বাচিত ১১ জনের মধ্যে ছয়জনই কোনো না কোনোভাবে এই ক্লাবের সঙ্গে যুক্ত। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বর্তমানে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হলেও মৌসুমের বড় অংশ খেলেছেন পিএসজির হয়ে। ফলে তাঁকে দুই ক্লাবের হিসাবেই ধরা হচ্ছে।২০২৪–২৫ মৌসুমে ট্রেবল জেতা পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে তিনজনই রক্ষণভাগের। আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্ডেজ। মাঝমাঠে জায়গা পেয়েছেন পিএসজির ভিতিনিয়ার সঙ্গে বার্সেলোনার দুই তরুণ তারকা পেদ্রি ও লামিনে ইয়ামাল।আক্রমণভাগে দেখা যাচ্ছে ইউরোপের চারটি ভিন্ন ক্লাবের চারজন বড় তারকাকে। তাঁরা হলেন, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন এবং পিএসজির উসমান দেম্বেলে।ক্লাবভিত্তিক হিসাবে দোন্নারুম্মাকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে ধরলে ইংলিশ ক্লাবটি থেকে দুজন ফুটবলার জায়গা পেয়েছেন। বার্সেলোনা থেকেও দুজন, আর রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ থেকে একজন করে খেলোয়াড় রয়েছেন এই একাদশে।দেশভিত্তিক প্রতিনিধিত্বের হিসেব করলে এই তালিকায় জায়গা হয়েছে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ে। এর মধ্যে ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে দুজন করে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে ব্রাজিলের একজন করে খেলোয়াড় ছিলেন। তবে ২০২০, ২০২১ ও ২০২২ সালে দেশটির কোনো ফুটবলার জায়গা পাননি। ২০১৭ সালে তিনজন এবং ২০১৮ ও ২০১৯ সালে একজন করে ব্রাজিলিয়ান খেলোয়াড় ছিলেন এই তালিকায়।আইএফএফএইচএস ২০১৭ সাল থেকে বর্ষসেরা একাদশ প্রকাশ শুরু করে। প্রথম আট বছরে প্রতিবারই আর্জেন্টিনার অন্তত একজন খেলোয়াড় এই তালিকায় ছিলেন। ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত লিওনেল মেসিই একাই দেশটির প্রতিনিধিত্ব করেন। গত বছর মেসি না থাকলেও গোলরক্ষক হিসেবে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ২০২৫ সালে এসে সেই ধারাবাহিকতায় পুরোপুরি ছেদ পড়েছে।আইএফএফএইচএস ২০২৫ সালের বর্ষসেরা একাদশগোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি)ডিফেন্ডার: নুনো মেন্ডেজ, উইলিয়াম পাচো, আশরাফ হাকিমি (পিএসজি)মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি), পেদ্রি, লামিনে ইয়ামাল (বার্সেলোনা)ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ৯০ লিটার চোলাই মদসহ ২ নারী কারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গায় ৯০ লিটার চোলাই মদসহ ২ নারী কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দু'নারী কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় জীবননগর উপজেলার দেহাটি Read more

বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের
বিশ্ববাজারে আবারও দাম বেড়েছে জ্বালানি তেলের

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, বিশ্ববাজারে চাহিদা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরও Read more

জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে
জলবায়ু পরিবর্তন: এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির কারণে এখন থেকে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে যুগান্তকারী এক রায়ে জানিয়েছে জাতিসংঘের Read more

শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ
শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, কলকাতাতেও বিক্ষোভ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ ও ময়মনসিংহে পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র ঘেরাও Read more

গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু
গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু

বাবা-মায়ের রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন