রাজনৈতিক বিরোধে যশোরের শার্শা উপজেলার উলশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে। এ সময় তাকে হত্যা চেষ্টা করা হয়েছে।স্থানীয় সূত্র ও আহত ইদ্রিস আলী জানায়, ওই রাতে কন্যাদহ গ্রামের নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন তিনি। এ সময় নসিমদ্দি (৬০), শাহ আলম (৩৮), শফি (৪০) সহ আরও ১৪-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত একযোগে তার ওপর হামলা চালায়। তারা ধারালো রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে ইদ্রিসের পিঠ ও দুই হাতের আঙুলে কোপ মারলে তিনি গুরুতর আহত হন।খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ইদ্রিস আলীর একাধিক স্থানে কোপানো হয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বিএনপির দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু

চলতি বছর হজে গিয়ে খলিলুর রহমান (৭০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ এপ্রিল) Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম
আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন সেন্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও Read more

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন