প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি।প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয় জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়সহ এই ভূমিকাকে আরো সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা ও নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি।’জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সব উদ্যোগ ও কর্মসূচিতে সফল করতে সমগ্র সেনাবাহিনী বদ্ধপরিকর বলে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ
চোরাই মোবাইল কান্ডে দুই পুলিশের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ

৪৪ ভারতীয় চোরাই মোবাইল কান্ডে ঝিকরগাছার থানার এসআই রাজু ও এএসআই ওয়ালিদের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ করেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য
স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে চব্বিশের চেতনা বাস্তবায়নের মাধ্যমে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মূলত চব্বিশের যে রক্ত, সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ Read more

দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি
দক্ষিণ চট্টগ্রামে মিনিবাস থেকে প্রকাশ্যে চাঁদাবাজি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় মিনিবাস থেকে মাসে প্রায় ৩ লক্ষাধিক টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, Read more

ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য
ডাকসু ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ যে সব তথ্য

স্বাধীনতার আগে ও পরে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল ডাকসু নেতৃবৃন্দ, তাই কেউ কেউ একে ডাকেন ‘দ্বিতীয় সংসদও’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন