চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাঙামাটিয়া চৌমুহনী এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শাকিল নামের এক যুবকের নিকট সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তল্লাশির চেষ্টা করে পুলিশ। এসময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিনটি গুলি উদ্ধার করা হয়।অস্ত্র উদ্ধারকালীন সময়ে শাকিল নামক ঐ যুবক পালিয়ে যান। পলাতক শাকিল ওই এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। তিনি জানান, ‘উদ্ধারকৃত অস্ত্র থানায় জব্দ রাখা হয়েছে । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট Read more

আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন