ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করে দিয়েছে ৮২৮ মসজিদ। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬৭টি মসজিদ। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদীদের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার তিনটি চার্চও, সেইসঙ্গে হত্যা করা হয়েছে ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টানকে।গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতেহ আনাদোলু এজেন্সিকে জানান, মসজিদ, গির্জা, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। ধর্মীয় কণ্ঠস্বরকে স্তব্ধ ও প্রতিরোধের মূল ভিত্তিগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে।তিনি বলেন, জাতীয় পরিচয় শক্তিশালী করতে, ঈমান জাগ্রত রাখতে এবং সামাজিক সংহতি রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাম ও আলেমরা। তাদের হত্যা ও নির্মূল করার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ নিস্তব্ধ করে দেওয়া হচ্ছে।ইসমাইল আল থাওয়াবতেহ বলেন, শতাব্দী প্রাচীন ধর্মীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে গাজার সঙ্গে ফিলিস্তিনিদের শেকড়ের সম্পর্কও মুছে ফেলার চেষ্টা চলছে। ইতিহাস, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং সমষ্টিগত স্মৃতি মুছে ফেলার এই প্রচেষ্টা ফিলিস্তিনের অস্তিত্বের জন্য বড় হুমকি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা Read more

কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
কাজীপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সিরাজগঞ্জের কাজীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলার কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে বিভিন্ন Read more

পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা

পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি Read more

সিংগাইরে কিশোরকে কুপিয়ে হত্যা
সিংগাইরে কিশোরকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে পুরোনো দ্বন্দ্বের জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর Read more

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন