মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর পুলিশ সদস্যদের স্মরণ করা হয়। এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয় এবং বিউগল বাজানো হয়।শ্রদ্ধা নিবেদনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুষ্পস্তবক অর্পণ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু
কঙ্গোতে প্রবল বৃষ্টিপাতে বন্যায় ৩০ জনের মৃত্যু

মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যায় ৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ Read more

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ
ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু Read more

এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা
এইচএসসিতে পাসের হারে এ বছরও এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন মেয়েরা। এ বছর ১১টি Read more

কোম্পানীগঞ্জে আদম ব্যবসায় প্রতারণার অভিযোগ
কোম্পানীগঞ্জে আদম ব্যবসায় প্রতারণার অভিযোগ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বনপুর গ্রামের ছোয়াব উল্লাহ'র ছেলে আব্দুল মজিদ সৌদি আরবের রাজধানী (রিয়াদ)প্রবাসী। তিনি সেখান Read more

জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়নে সম্মত কাতার

সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন