যখন মোবাইল ছিল না তখন দূর-দূরান্তে অবস্থানরত আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন। সময়ের ব্যবধানে মোবাইল সহজলভ্য হওয়ায় টেলিফোনের ব্যবহার কয়েকগুণ কমেছে। এর ফলে হারিয়ে যেতে বসেছে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের কাজকর্মও।জরাজীর্ণ ভবন ও জনবল সংকট দিয়ে চলছে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর নামমাত্র কার্যক্রম। এক যুগ ধরে উপজেলা বিটিসিএল অফিসে নেই কোনো কর্মকর্তা। মাত্র একজন লাইনম্যান দিয়েই চলছে পুরো কার্যক্রম। উপজেলা বিটিসিএল অফিস সূত্রে জানা গেছে, ২০০৮ সালে উপজেলায় বিটিসিএলের কার্যক্রম ডিজিটাল করা হয়। পুরো উপজেলা জুড়ে সরকারি-বেসরকারি মিলে বিটিসিএলের মাত্র ৪২টি টেলিফোন সংযোগ রয়েছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে ৩৫টি।সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে উপজেলা বিটিসিএল অফিসটি। আশির দশকে নির্মিত দু’তলা ভবনটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে বেহাল দশায়। চারপাশে ঝোপঝাড় ও আগাছায় ভরপুর। ভবনের দেয়ালের রঙে পড়েছে বিবর্ণ আস্তরণ। বেশিরভাগ কামড়ায় ঝুলছে তালা। ফাইলপত্রে জমেছে ধুলোবালি। এছাড়াও ভবনের দরজা, জানালা ও কাচ ভেঙে গেছে। অফিসের সম্মুখভাগে কাঁটাতারের সীমানা প্রাচীরের কোনো চিহ্নই নেই। বর্তমানে কর্মরত লাইনম্যান তার পরিবার নিয়ে ভবনের নিচতলা জুড়ে বসবাস করছেন। এসময় আলফাডাঙ্গা টেলিফোন এক্সচেঞ্জের লাইনম্যান ইমরান আলী মিয়ার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘২০০২ সাল থেকে এখানে কর্মরত আছি। জনবল না থাকায় সবকিছু আমিই দেখাশোনা করছি। মাঝেমধ্যে লাইনে সমস্যা হলে জেলা থেকে ইঞ্জিনিয়ার এসে ঠিক করে যান। এখন আগের মতো কাজ নেই। কারণ, সবার হাতে হাতে এখন মোবাইল। বর্তমানে আমাদের ৪২টি সংযোগ রয়েছে।’উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা তুষার সাহা বলেন, ‘আমাদের অফিসে টেলিফোনের সংযোগ আছে। প্রতি মাসে সর্বনিম্ন ১৭৩ টাকা বিল পরিশোধ করতে হয়। তবে মোবাইল ফোনেই সবসময় অফিসের যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তি এমন একটা ক্ষেত্র; যেখানে যুগের পর যুগ যোগাযোগের মাধ্যম পরিবর্তন হয়ে আসছে। আগের টেলিফোনের গ্রাহক এখন মোবাইলের দিকে ধাবিত হয়েছে। তাই বর্তমানে টেলিফোনের চাহিদা দিনকে দিন কমে যাচ্ছে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত জানান, ‘এই উপজেলায় নতুন যোগদান করেছি। আমি আসার পর অফিসে টেলিফোন দেখিনি। তবে আমাদের টেলিফোন নাম্বার আছে। মাসিক বিল পরিশোধ করতে হয়।’আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. ভবেন বাইন জানান, ‘আগে আমাদের অফিসে টেলিফোনের সংযোগ ছিল। কিন্তু এখন মোবাইলেই অফিসের যাবতীয় যোগাযোগ করা হয়। একারণে গতবছর থেকে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’এ বিষয়ে ফরিদপুর জেলা টেলিফোন এক্সচেঞ্জের ব্যবস্থাপক অপূর্ব সরকার বলেন,‘প্রতি বছর পর্যাপ্ত লোক নিয়োগ না হওয়ার কারণে লোকবল কমে যাচ্ছে। এছাড়া আমাদের কাজের পরিধিও কম। এই কারণেই প্রতি উপজেলায় একজন লাইনম্যান দিয়েই কাজ চলছে। তবে গ্রাহক কমে গেলেও যতগুলো সংযোগ আছে সবগুলো সচল আছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির বিষয়টি Read more

মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে Read more

মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন