নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী তানিয়া সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া একজন সরকারি চাকরিজীবি। তার বাসা থেকেই প্রতিদিন কর্মস্থলে যাওয়া-আসা করেন। স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত ৩ আগস্ট সকালে বাড়ির দরজায় তালা দিলে আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ অফিসে যান। পরবর্তীতে কর্মস্থলে ওই বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়িতে গিয়ে বাবা-মার সঙ্গে রাত্রীযাপন করেন। এই সুযোগে কোনো এক সময় ডাকাতদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙে ঢুকে আলমারি ভেঙে নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা, ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান জানান, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা
যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা

যশোরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হুদার মোড়ে Read more

কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ
কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন মুশফিক-রিয়াদ

বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের দুই গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর Read more

বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন
বেরোবিতে প্রথম প্রশাসনের কোরবানির আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কোরবানির Read more

আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম
আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম

জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত Read more

হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা
হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রাউজানের হালদা নদীতে পুরোদমে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত Read more

নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার
নওগাঁয় লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে নাটোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন