বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, জসিম নামের এক ব্যবসায়ী তাঁর শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দোকান থেকে বের হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। পথে ইয়াসমিন তানিয়া নামে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এরপর জসিম ও ওই নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। বাজারের বস্ত্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।কিন্তু সমাধান প্রক্রিয়ার মাঝপথে ইয়াসমিন তানিয়ার ছেলে এবং নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া সিনহা রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন এবং উত্তেজিত হয়ে জসিমকে প্রকাশ্যে মারধর করেন। এই ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম অভিযোগ করে বলেন, ‘সন্তানকে নিয়ে খাবার কিনতে বের হই। পথে ইয়াসমিন তানিয়া নামে এক নারীর সঙ্গে আমার সন্তানের ধাক্কা লাগে। এতে সে পড়ে যায়। কিন্তু উল্টো ওই নারী আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি শেষ হলেও কিছুক্ষণ পর ব্যবসায়ী সমিতির নেতারা আমাকে মীমাংসার কথা বলে ডাকেন। সেখানে গেলে ওই নারীর ছেলে সিনহা রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আমাকে প্রকাশ্যে মারধর করেন। আমি এই ঘটনার বিচার চাই।’পৌর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, ‘আমার দোকানে উভয় পক্ষকে ডেকে বসা হয়। কথা বলার একপর্যায়ে ওই নারীর ছেলে ও তাঁর সঙ্গী দোকানে উঠে এসে জসিমকে মারধর শুরু করে। পরে আমরা মিলে তাদের থামাই। এরপর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দোকান বন্ধ করে দেন। বিচার না হওয়া পর্যন্ত আমরা সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’অভিযুক্ত সিনহা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মা ইয়াসমিন তানিয়া বলেন, ‘এরকম একটা ঘটনার কথা শুনেছি। আমার ছেলে যদি ভুল করে থাকে, সবাই মিলে বসে এর সমাধান করা দরকার।’বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা
বেলকুচিতে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের বেলকুচিতে 'সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স' এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ Read more

গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় Read more

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, আটক ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) Read more

চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা
চাটমোহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা

চাটমোহর পৌর শহরের অদূরেই একটি গ্রামের নাম বোঁথড়। এই গ্রামেই প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগের দিন শুরু হয় ঐতিহ্যবাহী চড়ক পূজা Read more

ড. ইউনূস-ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির
ড. ইউনূস-ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

নতুন করে বাংলাদেশসহ ৯০টির বেশি দেশের জন্য শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ Read more

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার
সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ দস্যু করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মুক্তিপণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন