সিরাজগঞ্জের বেলকুচিতে ‘সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স’ এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ মে) সকালে বেলকুচি উপজেলার বড়ধূল ইউনিয়নের আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় আয়োজিত এ ফ্রি হেলথ ক্যাম্পে চর অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় অর্ধশতাধিক মানুষ সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর অভিজ্ঞ ডাক্তার মো. মেজবাহ উদ্দিন এর কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।এছাড়া এ আয়োজনে চোখে পড়ার মতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও চর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কাউন্সেলিং করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এলাকার প্রান্তিক মানুষেরা স্বাস্থ্যসেবা সম্পর্কে অনেকটাই অসচেতন। নানা সীমাবদ্ধতার কারণে তৃণমূলের এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা ততটা পৌঁছায় না। বিষয়টি সিরাজগঞ্জ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সলিউশন্স এর স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন এর বিবেককে নাড়া দিয়েছে। তাই ফ্রি হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী বলেন, ‘এমন আয়োজন গ্রামের অসচেতন মানুষকে সচেতন করে গড়ে তুলতে সাহায্য করবে। তাই এসব ইতিবাচক আয়োজন যত বেশি করা যায়, তত ভালো। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ফের ‘তীব্র হামলার’ নির্দেশ দিলো ইসরাইল
ইরানে ফের ‘তীব্র হামলার’ নির্দেশ দিলো ইসরাইল

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ‘তীব্র হামলা’ চালিয়ে কঠোর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের Read more

বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা এবং বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ ১০ Read more

ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।টানা সাড়ে ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে Read more

ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের
ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

গাজায় গণহত্যার দায়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ফিলিস্তিনকে সমর্থন দেওয়া Read more

অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি
অভিবাসীসহ কর্মীদের মর্যাদা বাড়াতে সৌদিতে নতুন নিয়ম, বাধ্যতামূলক ১ জানুয়ারি

কর্মীসহ অভিবাসীদের বেতনের সুরক্ষা ও কর্মস্থল হিসেবে স্বচ্ছতা বাড়াতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সৌদি আরবে সব গৃহকর্মীর বেতন ইলেকট্রনিক Read more

সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার
সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাড়ির সিঁড়ি কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন