চাটমোহর পৌর শহরের অদূরেই একটি গ্রামের নাম বোঁথড়। এই গ্রামেই প্রতিবছর চৈত্র সংক্রান্তির আগের দিন শুরু হয় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও তিন দিনব্যাপী মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই মেলায় মানুষের ঢল নামে। শুধু তাই নয়, হাজার বছরের প্রাচীন এই চড়ক পূজায় দেশ বিদেশ থেকে পূণ্যার্থীরা আসেন। চড়ক পূজা ও মেলা পরিচালনা কমিটি প্রতি বছরের মতো এবারও মেলা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সব প্রস্তুতি নিয়েছেন।পাটে ধুপ দেওয়ার মধ্যে দিয়ে উপমহাদেশের মধ্যে বিখ্যাত এই চড়ক পূজার অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) মন্দিরে পাশের পুকুর থেকে উত্তোলন করা হয়েছে চড়ক গাছ। এরপর মন্দিরে মহাদেবের মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে পূজা শুরু হয়। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এদিকে পূজা ও মেলা উপলক্ষে এখন প্রতিটি হিন্দু বাড়িতেই এখন অতিথি আপ্যায়ন চলছে। তবে, কবে থেকে এই পূজা ও মেলা শুরু হয়েছে তার সঠিক ইতিহাস এখনও পাওয়া যায়নি। অনেকের ধারণা সিন্ধু সভ্যতা থেকেই এই পূজা বা মেলার প্রচলন। আবার অনেকে বলছেন, এই পূজার প্রচলন হয় বান রাজার আমল থেকে।জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে চড়ক মেলা চলছে হাজার বছর ধরে। একটি চড়ক গাছকে কেন্দ্র করে চৈত্রের শেষ সপ্তাহে এই মেলা বসে ও পূজা শুরু হয়। একসময় পুরো বৈশাখ মাস জুড়ে চলতো মেলা। বোঁথরে এমন এক সময় ছিল, যখন মেলার দেড়-দু’মাস আগেই বোঁথর গ্রামটিতে পড়ে যেত সাজ সাজ রব। বহু দুর-দুরান্ত থেকে দোকানীরা এসে তাদের পসরা সাজিয়ে বসতো। যাত্রা, সার্কাস, নাগরদোলা, যাদু প্রদর্শন, ঘোড়াদোলা ও পুতুল নাচে এক উৎসব আমেজে ভরে উঠতো গোটা চাটমোহ অঞ্চল। মেলার সেই জৌলুস আজ আর নেই, নেই জাঁকজমককতা। তবে, আছে চড়ক গাছ, পাঠ ঠাকুর, বিগ্রহ মন্দির। তাই বছর শেষের এ মাসটিতে এখনো মেলা বসে, চলে তিনদিন ব্যাপি। জনশ্রুতি আছে, বান রাজার আমল থেকে এই পূজা ও মেলার প্রচলন শুরু হয়।চাটমোহর পৌর শহরের বাসিন্দা রনি রায় জানান, দেশ-বিদেশের অনেক ভক্ত এই মেলায় আসেন। মনের বাসনা পূরণার্থে অনেক ভক্ত মানত করে থাকেন। কেউ পাঁঠাবলী দেন, কবুতর উৎসর্গ করেন, আবার কেউ বা পূজার অর্ঘ্য সাজানো ভরণ চালুন দেন। চালুন মাথায় দিয়ে মন্দিরের চার পাশ দিয়ে সাতপাক ঘুরে সাজানো চালুন মন্দিরে দিয়ে দেন। মেলা উপলক্ষে দূর-দূরান্তের আত্মীয়-স্বজন আসেন। মেলার কদিন বিরাজ করে উৎসবের আমেজ।বোঁথড় মহাদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর সাহা জানান, হাজার বছর ধরে চলে আসছে এতিহ্যবাহী চড়ক পূজা। দেশ-বিদেশের অনেক পূর্ণার্থী এই পূজায় অংশ নিয়ে থাকেন। পূজা উপলক্ষে আমাদের এলাকায় উৎসবের আমেজ চলছে। বরাবরের মতো এবারও তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার Read more

লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে
লোহিত সাগরে জাহাজে হামলা, গোলাগুলি চলছে

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও) Read more

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি
ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন