গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকে ওই বুথের নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ঘটনায় সোমবার (১৬ জুন) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ভুক্তভোগী কিশোরী নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন এবং তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনের ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে প্রহরী হিসেবে কাজ করেন।কিশোরীর বাবার ভাষ্যমতে, তাঁর মেয়ে তালহা স্পিনিং মিলে চাকরির খোঁজে গিয়েছিল। সে সময় কারখানার ফটকের পাশের এটিএম বুথে থাকা লিটন মিয়া প্রলোভন দেখিয়ে তাকে বুথের ভেতরে ডেকে নেন। এরপর সেখানে মেয়েটিকে ধর্ষন করে ।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক সময়ের কন্ঠস্বরকে জানান, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছে।’তিনি আরও জানান, ‘কিশোরীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত লিটন মিয়া বর্তমানে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস
বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, সালিশে অভিযুক্ত বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস

চট্টগ্রামের সাতকানিয়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আজিজ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই গুরুতর অপরাধের বিচার Read more

ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়

বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু সালেক ওরফে সালেহ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন