নতুন করে বাংলাদেশসহ ৯০টির বেশি দেশের জন্য শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এ ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (০১ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।পোস্টে জামায়াত আমির লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০ শতাংশে নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’তিনি আরও বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া দলছুট হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কখনো গাছের ডালে আবার কখনো ঘরের চালে কিংবা মাটিতে Read more

সাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
সাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি Read more

নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের Read more

ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ
ভৈরবে বিশেষ অভিযানে ৮ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি-চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর দ্বিতীয় Read more

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন