বাগেরহাটে শশুর বাড়ির লোকজনের মারপিটে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় সোহাগকে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সোহাগ চিতলমারি উপজেলার সন্তোষপুর গ্রামের আবেদ আলী সরদারের ছেলে ও সন্তোষপুর ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। বছর দেড়েক আগে পারিবারিকভাবে বাগেরহাট সদর উপজেলার আদিখালি গ্রামের দীলু মাঝির মেয়ে সনিয়া আক্তারকে বিয়ে করেন তিনি। নিহত যুবদল নেতার ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত সোহাগ বুধবার শশুর বাড়িতে ছিলেন। শশুর বাড়ির লোকজন সোহাগকে বেধড়ক মারপিট করে মুখে বিষ দিয়ে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর থেকে সোহাগের স্ত্রী সোনিয়া আক্তার, শশুর দিলু মাঝিসহ ওই পরিবারের সবাই গা ঢাকা দিয়েছেন।এ ঘটনায় সকালে জড়িত সন্দেহে রজো পাইক নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা। সোহাগের স্ত্রী সনিয়া আক্তারের মায়ের সাথে মুঠোফোনে রজোর যোগাযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। রজো পাইক আদিখালি গ্রামের ইনছান পাইকের ছেলে।সোহাগের বোন রেখা বেগম বলেন, বিয়ের পর থেকে স্ত্রীর সাথে সোহাগের সম্পর্ক ভালো ছিল না। যার ফলে সোহাগ তার স্ত্রীকে নিয়ে চিতলমারীতে ভাড়া থাকতেন। এর আগেও সোহাগের স্ত্রী ও তার শশুর বাড়ির লোকজন সোহাগকে মারধর করেছে, হাসপাতালে ভর্তি করা লেগেছে। আর গতকাল একেবারে আমার ভাইকে মেরে ফেলল। আমরা আমার ভাই হত্যার বিচার চাই।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। একজনকে আটক করা হয়েছে। এটি হত্যা বা আত্মহত্যা, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে Read more

আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি
আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের Read more

মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিউলি আক্তার (৩২)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে Read more

চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত
চাটমোহরে ট্রাকচাপায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত

পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে Read more

বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন