মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিউলি আক্তার (৩২)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম কাকালদি গ্রামে তার বাবার বাড়ির পাশের একটি টিনসেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিউলি আক্তার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম কাকালদি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার পরও শিউলি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে পাশের টিনসেড ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে পরিবারের লোকজন শিউলিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলতে দেখতে পান।তাদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে মরদেহ নিচে নামান। স্থানীয়রা সিরাজদীখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ থানায় নিয়ে যায়।শিউলির বাবা ইসমাইল হোসেন বলেন, ‘আমার মেয়ের স্বামীর সঙ্গে সুসম্পর্ক না থাকায় প্রায় তিন বছর ধরে সে আমাদের বাড়িতেই থাকছে। বাড়িতে পর্যাপ্ত থাকার জায়গা না থাকায় মাঝে মাঝে পাশের চাচার বাড়িতে রাত কাটাতো।’তিনি আরও বলেন, ‘সোমবার রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে শিউলি পাশের ওই টিনসেড ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।’সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?
রাশিয়া থেকে শুধুমাত্র ‘তেল আমদানির’ কারণেই কি ভারতের উপর ‘রুষ্ট’ ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মনে হয়েছিল, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব নিয়ে Read more

একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি
একদিন পূর্বে ঈদ উদযাপন না করার দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও স্মারকলিপি

কুরআন-সুন্নাহ ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করে ঈদের একদিন পূর্বে ঈদ উদযাপন এবং ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টির বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গাজীপুর Read more

এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে সুমাইয়া আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ফল Read more

সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ
সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ

নাহিদ, হাসনাত, সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী Read more

কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প

নতুন আদেশে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আবারও শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিকভাবে বাণিজ্য ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় Read more

‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান
‘আঞ্চলিক প্রতিপক্ষ’ সৌদি আরবের সঙ্গে বৈঠকে ইরান

মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। মঙ্গলবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন