ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় লাভের পর এই অর্থ পায় তারা।এর আগে, আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮ লাখ রুপি। যা এবার ২০২৫ সালে ১৮তম আসরে এসে ১৫ কোটি ২ লাখ রুপি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে।অপরদিকে, এবারের আইপিএলের মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ প্রদান করা হয়। যার মধ্যে রানার্স আপ দল পাঞ্জাব পেয়েছে ১৩ কোটি রুপি। আর চ্যাম্পিয়ন দল আরসিবি পেয়েছে ২০ কোটি রুপি।যে দুটি দল প্লে–অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে, তারাও পেয়েছে যথাক্রমে ৭ কোটি ও সাড়ে ৬ কোটি রুপি অর্থ পুরস্কার।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের প্রাইজমানিকে ঘিরে সবসময়ই মানুষের আগ্রহ তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে প্রথমবারের মতো শিরোপা পেয়ে, এবার সবার মন জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে Read more

ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীর পাংশা থানার ওসি ও এসআইসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা Read more

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে Read more

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন
পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন জয়তুন

ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই Read more

‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’
‘জিয়াউর রহমানের নাম জুলাই ঘোষণাপত্রে না থাকা পীড়াদায়ক’

জুলাই ঘোষণাপত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম না থাকা পীড়াদায়ক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।বুধবার (০৬ আগস্ট) Read more

ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল
ভিয়েতনাম থেকে এলো সাড়ে ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। আজ ্শনিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন