সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ এলাকার যমুনা নদী থেকে তারা মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্র জানায়, এনায়েতপুর বাঁধ এলাকায় গতকাল থেকেই কেমন যেন গন্ধ ছড়িয়ে পড়েছিল। আজ হঠাৎ মরদেহটি একজন দূর থেকে ভাসতে দেখে। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।এ বিষয়ে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই অজ্ঞাত যুবকের চেহারা বিকৃত হয়ে গেছে। কোনোভাবে চেনার উপায় নেই। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব পালনকালে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির Read more

নিজেকে ‘প্রেসিডেন্ট’ ঘোষণা সেনা কর্মকর্তার
নিজেকে ‘প্রেসিডেন্ট’ ঘোষণা সেনা কর্মকর্তার

গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা কর্নেল Read more

কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় Read more

আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী
আলফাডাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০০ ভ্যানচালক পেল খাদ্য সামগ্রী

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ৩০০ ভ্যানচালকের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার Read more

দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর চান্দগাঁও থানার সেই ওসিকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর চান্দগাঁও থানার সেই ওসিকে বদলি

চট্টগ্রামে ৪০ লাখ টাকার অবৈধ কাঠের চালান আটক ও তা ‘রফাদফা’র অভিযোগে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন