মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিরাজদিখান থানার পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা জেলার রূপসা থানার নাইহাট ইউনিয়নের রহিমনগর গ্রামে নান্নু মিয়ার শ্বশুর মৃত আবুল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।নান্নু মিয়া খুলনা সদর উপজেলার চানমারি এপ্রোচ রোডের মৃত হামেজ খাঁর ছেলে। এই মামলায় এর আগে মশিউর রহমান মঠু ওরফে মিঠুন মৃধা নামে আরও একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল।সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এটি একটি ক্লুলেস হত্যা মামলা ছিল। দীর্ঘ দুই মাস ১০ দিন তদন্ত চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে মামলার প্রধান আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে। এ বিষয়ে আরও তথ্য উদঘাটনের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।তিনি আরো বলেন, হত্যার চার মাস আগে নান্নু মিয়া ভাড়াটিয়া হিসেবে আমির শেখের দোতলায় ওঠেন।প্রসঙ্গত, গত ২১ মে সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখের (৭০) লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার রশুনিয়া ইউনিয়নের ওই বৃদ্ধকে তার নিজ দোতলা ভবনের দ্বিতীয়তলার একটি কক্ষে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে তানভিনা সুইটি বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আ.লীগ ও বিএনপি না থাকলে কি রাজাকার দেশ চালাবে?: গয়েশ্বর চন্দ্র রায়
আ.লীগ ও বিএনপি না থাকলে কি রাজাকার দেশ চালাবে?: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত শুধু বাংলাদেশেই নয়, ভারত ও পাকিস্তানেও রয়েছে। সেই কারণে তারা সাধারণের Read more

তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল Read more

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এই দুই সিরিজকে সামনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন