পাবনার চাটমোহরে পণ্যবাহী ট্রাকচাপায় নিহার বেগম (৪৫) নামের এক মানসিক প্রতিবন্ধী গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নিহার বেগম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধু নিহার বেগম দীর্ঘ দিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিন সকাল ৬টার দিকে তিনি শিমুলতলা বাজারে একটি দুধবাহী গাড়ির সামনে মাথা ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্থানীয়রা। পরে তিনি রেলবাজার এলাকার দিকে হাঁটতে থাকেন। এমন সময় পূর্বটিয়ারতলা এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পণ্যবোঝাই ট্রাক ওই নারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা
এবার সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা, আওতার বাইরে যারা

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর নতুন নির্দেশনা জারি করেছে, বিদেশি চালকদের জন্য যারা আন্তর্জাতিক বা নিজ দেশের লাইসেন্স ব্যবহার করে সৌদিতে Read more

পাম্প চালক থেকে কোটিপতি!
পাম্প চালক থেকে কোটিপতি!

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বাস টার্মিনাল এলাকায় গড়েছেন আলিশান তিন তলা ভবন। নামে -বেনামে বিভিন্ন Read more

হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের Read more

বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন
বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কৃষি উপনিবেশ সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি।শনিবার Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন। এ নিয়ে Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১০৩ অভিবাসী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রবিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় পৌনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন