চাকরিতে ১৪ তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার (২৪ জুন) সকালে স্বাস্থ্যকেন্দ্রের সামনে অবস্থান নিয়ে তাদের এই কর্মসূচি চলে।অন্যদিকে, তাদের এই কর্মসূচির কারণে ২ থেকে ৩ ঘণ্টা শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন। তারা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সেবা না পেয়ে ফিরে গেছেন। আবার কেউ স্বাস্থ্যসেবার প্রতি আস্থা হারিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।স্বাস্থ্য সহকারীদের দাবীর মধ্যে রয়েছে- পদোন্নতির ক্ষেত্রে উচ্চতর গ্রেড নিশ্চিত; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত; বেতন স্কেল পুননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি প্রদান।মো. লোকমান নামের এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘টেকনিক্যাল কাজ করি, কিন্তু গ্রেড নন-টেকনিক্যাল। এতে বৈষম্যের শিকার। অন্যান্য বিভাগে সমান গ্রেডে যারা চাকরি করত, তারা টপকে অনেক উপরের গ্রেডে গেছে। আমরা মর্যাদা চাই।’মো. সাইফুল নামে আরেক স্বাস্থ্যকর্মী বলেন, ‘টিকাদানে সাফল্যের কারিগর আমরা। বেতন ১৬ তম গ্রেড দিয়ে শুরু। প্রমোশন হলেও বেতন কাঠামোর কোনো পরিবর্তন হয় না। বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য আন্দোলন করলেও তা প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ।’এদিকে, তাদের এই কর্মসূচি চলাকালে স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে এবং বহির্ভাগে শত শত রোগী ভোগান্তিতে পড়েছেন। রোগীরা ভোগান্তিতে পড়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে হাহাকার করে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ স্বাস্থ্যকেন্দ্রের সেবার প্রতি অনাস্থা দেখিয়ে নেতিবাচক মন্তব্য করেন।সেবা নিতে আসা রবিউল হক বলেন, ‘সরকার তাদের উন্নীত স্কেলে বেতন দিলেও তারা যথাসময়ে কেন্দ্রে আসেন না। সেবা দিতে টাকা দাবি করেন। টাকা ছাড়া সেবা দেন না। তাছাড়া নির্ধারিত সময়ের আগেই তারা অফিস ত্যাগ করেন। তাদের প্রতি সেবা গ্রহীতাদের আস্থা একেবারেই নেই। সরকারকে বিষয়টি নিয়ে ভাবা দরকার।’আনোয়ার জাহিদ নামের এক শিশুর বাবা বলেন, ‘সকাল ৮টায় এসে লাইনে দাঁড়িয়ে আছি। আমার পাঁচ বছরের শিশুকে টিকা দিতে এসেছি। মুমূর্ষ সন্তানের মুখের দিকে তাকানো যায় না। অথচ তারা সেবা না দিয়ে আছেন অনৈতিক আন্দোলনে। ভোগান্তির সীমা ছাড়িয়ে গেলেও তাদের ভ্রুক্ষেপ নেই। তারা কী মানুষের কাতারে পড়ে?’জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. সৌনম বড়ুয়া বলেন, ‘এটা তাদের কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলন। এর কারণে রোগীরা যাতে সমস্যায় না পড়ে সে ব্যাপারে তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিষয়ে উর্ধ্বতনদের অবহিত করা হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আন্দোলন করতে গিয়ে সেবা বিঘ্নিত বা রোগী কষ্ট পাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা বিষয়টি আমলে নিয়ে উর্ধ্বতনদের জানাবো।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। এছাড়া, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একনজরে দেখে নিন Read more

গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম
গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম

অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক Read more

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান
চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় Read more

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’

ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর Read more

পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন