ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন, অন্যদিকে আইন প্রয়োগকারী কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।  অন্যদিকে, আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সারা দেশে বিক্ষোভে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।এদিকে, ইরানি রেড ক্রিসেন্ট জানায়, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় একজন কর্মী নিহত হন।  ইরানের কর্তৃপক্ষ দেশটির বছরের পর বছর ধরে চলা বৃহত্তম বিক্ষোভ দমনের প্রচেষ্টা জোরদার করার মধ্যে হতাহতের এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। এই বিক্ষোভে হাজার হাজার মানুষ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমেছে।  এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে, অন্যদিকে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়েছেন, অস্থিরতার সাথে জড়িতদের ‘মৃত্যুদণ্ড’ হতে পারে। এর আগে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের হত্যা করলে, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর রোববার পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন।  মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে বলে হুঁশিয়ারি দেন স্পিকার। তিনি বলেন, ‘আরও স্পষ্ট করে বলা যাক, ইরানের উপর আক্রমণের ক্ষেত্রে, অধিকৃত অঞ্চল (ইসরাইল) এবং সমস্ত মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’ ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার কালিবাফ বলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭
মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলীর Read more

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার
সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

গত সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ Read more

গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস
গাজা নিয়ে সিদ্ধান্ত আজ, ট্রাম্প-নেতানিয়াহুর জল্পনা ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিউইয়র্কে বৈঠকে বসবেন আজ। গাজা যুদ্ধ শেষ করতে নতুন এক শান্তি Read more

চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ
চৌহালীর যমুনায় বেওয়ারিশ জাহাজ, মালিকের সন্ধান চায় পুলিশ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের Read more

চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা
চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধিতে পরিবহন স্থবির, রপ্তানি–আমদানিতে চরম সংকটের আশঙ্কা

গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম):দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে হঠাৎ করে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন