অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।এর আগে ফ্রান্স ও স্পেনও আকাশ থেকে ত্রাণ ফেলেছে। তবে এভাবে ত্রাণ ফেলার পক্ষে নয় জাতিসংঘ। তাদের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানায়, এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ সরবারহ শতগুণ বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বেলজিয়ামের সাধারণ মানুষ বারবারই ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করার আহ্বান জানিয়েছে। এখনো তেমন কোনো আইনি পথে হাঁটেনি ইউরোপের দেশটি। তবে গাজায় মানবিক ত্রাণ দিতে শুরু করেছে তারা। এফএস
Source: সময়ের কন্ঠস্বর
