ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।নিহতের নাম লিপি বেগম (৪৫)। তিনি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন শান্ত স্বভাবের নারী হিসেবে। অভিযুক্ত স্বামী মো. শফিকুল ইসলাম কালা (৬০) ঘটনার পরপরই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় লিপি বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লিপি বেগম ও শফিকুল ইসলামের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।নিহতের ছেলে পনির ইসলাম (২৮) বলেন, ‘বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এরপর বাবা বাসা ছেড়ে চলে যান। সকালে ফিরে এসে বলেন, জামাকাপড় নিয়ে ঢাকা যাব। তারপর রুমে ঢুকে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করেন।’প্রত্যক্ষদর্শী নাতনি স্মৃতি আক্তার জানান, ‘দাদা দাদিকে কোরআন ছুঁয়ে বলতে বলেন যে তিনি কোনো সম্পর্ক রাখেননি। দাদি যখন কোরআন ধরতে যান, তখনই দাদা কোমর থেকে ছুরি বের করে গলায় বসিয়ে দেন।’কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের Read more

ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিল দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন তার ছেলে দাভিদে আনচেলত্তি। তবে সেখানে বেশিদিন থাকেননি তিনি। দায়িত্ব নেওয়ার Read more

বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!
বাংলাদেশের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে মোদির পোস্ট!

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় Read more

বাংলাদেশে চলতি অর্থবছরে ৪.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের
বাংলাদেশে চলতি অর্থবছরে ৪.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

বাংলাদেশে চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন