সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর একজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুল্লাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে ১১ মে (রবিবার) রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি সেনা জোন সদর থেকে দু’টি টহল দল ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি ও অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জীবন চাকমা (২৮) নামে একজন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়।এ সময় আটককৃতের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। জানাযায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।লক্ষ্মীছড়ি সেনা জোন সূত্রে আরও জানানো হয় যে, পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র
মাতৃগর্ভ ‘রিজার্ভ’ করে জন্মের পর শিশু বিক্রি, পুলিশের জালে ইন্দোনেশিয়ার পাচার চক্র

শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ। ২০২৩ সাল থেকে সক্রিয় এই চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার অভিযানে ডাকাত দলের নেতা এমদাদুল হক (৪০) কে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন ) রাতে  গোপন Read more

গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২
গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাস স্ট্যান্ডে ইউটানে যাত্রীবাহী বাস ও ট্র্যাংকার ট্রাকের মুখামুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।শনিবার (১৩ Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন