নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কাজল (৪০) কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মনছুর আলমের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ইয়াবা সরবরাহ করে আসছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক
এবার ইউরোপে ইসরাইলকে নিষিদ্ধের ডাক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চরম মানবিক সংকট ঘিরে বিতর্কের মধ্যে দখলদার ইসরাইলের ওপর আরও চাপ এসে পড়ল সাংস্কৃতিক অঙ্গন থেকে। Read more

হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী
আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের Read more

আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান
আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মাঠের খেলা তেমন জমে না Read more

পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের
পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্যের দাবি ইরানের

পরমাণু বিজ্ঞানে আরও ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন