মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাস স্ট্যান্ডে ইউটানে যাত্রীবাহী বাস ও ট্র্যাংকার ট্রাকের মুখামুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় মহাসড়কের আনারপুরা অংশে ঢাকা মুখি লেনে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহতরা হলেন- আয়াজ (৩৫), ইউনুস মুন্সি (৪৫), মাইনুদ্দিন (৪২), রাসেল (৪০), ওমর ফারুক (২৫), মারুফ (৪০), তারেক রহমান (৩০), হারুন অর রশিদ (৪০), হাবিবুর রহমান (৪৫), জ্যান্স (৪৮) এবং বাস ও ট্রাকের হেলপার ও চালকসহ ১২ জন।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লিয়াকত হোসেন জানান, সকাল সোয়া দশটায় দুর্ঘটনা কবলিত আটজন রোগী হাসপাতালে আসে। এদের মধ্যে চারজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক সফরে Read more

নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ
নাইজেরিয়া ভয়াবহ বন্যায় নিহত ১৫১, ঘরছাড়া হাজারও মানুষ

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মোকওয়া শহরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৫১ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে ঘরছাড়া হয়েছেন তিন Read more

১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত

২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারী আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই Read more

লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী
লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন