ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞার সমালোচনা করে এটিকে ‘বিশেষ উদ্বেগজনক’ বলে অভিহিত করেন তিনি। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। মস্কোতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতকালে পুতিন জানান, মস্কো ফিলিস্তিনি-ইসরাইলি সংঘাতকে ‘উদ্বেগ এবং সহানুভূতির’ সঙ্গে দেখছে। তিনি বলেন, ‘জর্ডান নদীর পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। গাজা সত্যিকার অর্থে একটি মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। রাশিয়া ফিলিস্তিনি জনগণের বন্ধু হিসেবে নিয়মিত সহায়তা দেওয়ার চেষ্টা করে। গত এক বছরে, খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সরবরাহ সহ ৮০০ টনেরও বেশি পণ্য গাজাবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন এ সংঘাত সমাধানের বিষয়ে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই অঞ্চলে টেকসই শান্তি অর্জন করা সম্ভব কেবল একটি সর্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামোর ভিত্তিতে যা দুদেশের জনগণের জন্য দুটি রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে।তিনি বলেন, ‘উত্তেজনা কমাতে রাশিয়া আর কী করতে পারে সে বিষয়ে আমরা মতামত বিনিময় করব। স্বাভাবিকভাবেই, আমরা দ্বিপাক্ষিক এজেন্ডায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরব। ‘আব্বাস রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, মস্কো ‘ন্যায়বিচার, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিনি জনগণের অধিকার’কে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে।ফিলিস্তিনি প্রেসিডেন্টের মতে, তার প্রশাসন ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি সমর্থন করে এবং ফিলিস্তিনিদের পুনর্বাসন বা গাজায় বিদেশি প্রশাসন প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখান করে। তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো আমেরিকান বা বিদেশি গাজা উপত্যকায় শাসন করতে পারবে না। আমরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চাই। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গা ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।  এতে নিহত হয়েছেন ৫২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।  আহত হয়েছেন এক লাখ ১৮ হাজারেরও বেশি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় নয়: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন  প্রধান উপদেষ্টা ড. Read more

ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। ইরানের রেড ক্রিসেন্ট Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল Read more

তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ
তথ্য অধিকার আইনেও মিলেনি সাড়া, আয়কর ফাঁকির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনয়নে অবস্থিত গোবিন্দ আইডিয়াল স্কুল ও কলেজের বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার আয়কর ফাঁকিসহ আর্থিক অনিয়মের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন