চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই ঐকমত্য আসে বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-পাকিস্তান-আফগানিস্তানের ত্রিপক্ষীয় এক অনানুষ্ঠানিক বৈঠকে, যেখানে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকটি ছিল চীনের বৃহত্তর আঞ্চলিক শান্তি ও সংযোগ নীতির অংশ, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে স্পষ্ট আগ্রহ দেখিয়েছে এবং যত দ্রুত সম্ভব রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। চীন এটিকে স্বাগত জানায় এবং এ সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।এদিকে বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আর তা হচ্ছে—চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পটি আফগানিস্তানে সম্প্রসারণে তিন দেশই সম্মত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের পশ্চিমাঞ্চল, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগ জোরদার হবে।উল্লেখ্য, তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনও কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও রাশিয়াসহ কয়েকটি দেশ কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং তালেবান নিয়োগকৃত রাষ্ট্রদূতদের নিজেদের দেশেও স্বাগত জানিয়েছে।এর বিপরীতে, পাকিস্তান ও আফগানিস্তান এখনও একে অপরের রাজধানীতে কেবল ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ (অস্থায়ী কূটনীতিক) নিয়োগেই সীমাবদ্ধ ছিল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০
বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল Read more

চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে তরুণের রহস্যজনক লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে মেহেদী হাসান হৃদয় (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!
৪২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে অলআউট!

ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্রিকেটে অবিশ্বাস্য একটি ম্যাচ হয়ে গেল। যেখানে প্রতিপক্ষের দেয়া ৪২৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন