ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া (২০) শহরের মেড্ডা (বনানী পাড়ার) এলাকার বাসিন্দা ছিলেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, লিটন মিয়া প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে সকালে বের হয়। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।তিনি আরও জানান, তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান
কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান। Read more

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা
সিপাহী পদে জনবল নেবে বিজিবি, আবেদন ফি ৫৬ টাকা

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ
উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন