জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।’শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্বঘোষিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০১৩ সালের শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন ঘটবে। মত ও পথ ভিন্ন হতে পারে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান এক।’দাবদাহের মধ্যেও আন্দোলনে সক্রিয় থাকার বিষয়ে হাসনাত বলেন, ‘‘গত দু’দিন রাস্তায় থাকায় আমি যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। আগেই বলে রাখছি– কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে যদি কেউ আমার মুখ দিয়ে জোরপূর্বক ‘আন্দোলন প্রত্যাহারে’র ঘোষণাও দেওয়ায় তাপরও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।’’তিন বলেন, ‘বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত– একদিকে ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে বাংলাদেশি শক্তি। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদী; আর যারা নিষিদ্ধ করতে চায়, তারা প্রকৃত বাংলাদেশি শক্তি।’জুলাই মাসে ঘোষিত ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি ইঙ্গিত করে হাসনাত বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক, ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তী কর্মসূচি দিতে নাও পারি, আপনাদের মানজিলে মাকসুদ যেন হয়– আওয়ামী লীগ নিষিদ্ধ করা।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গেছে। এছাড়াও দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক Read more

ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব
ইয়েমেন ইস্যুতে আমিরাতকে আল্টিমেটাম দিল সৌদি আরব

ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত
ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা। মঙ্গলবার Read more

ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন