ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের সেনাদের সরে যেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর মুকাল্লাতে আমিরাত থেকে আসা দু’টি জাহাজে ‘সীমিত মাত্রার হামলা’ চালানোর পর আবুধাবির উদ্দেশে এ আল্টিমেটাম দিয়েছে রিয়াদ।ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে আমিরাতের আঁতাত নিয়ে সৌদি ও আমিরাতের মধ্যে গত বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার জাহাজ দু’টি লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী।হামলায় জাহাজ দু’টির অল্প ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।মুকাল্লায় বিমান হামলার পর সৌদির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-কে সৌদি-ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, “আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলাম যে দুটি অস্ত্র-গোলাবারুদবাহী জাহাজ আমিরাতের ফুজাইরা বিমানবন্দর থেকে মুকাল্লা এসেছে। আমরা আরও জানতে পারি যে বিচ্ছিন্নতাবাদী এসটিসিকে সহায়তার জন্য আমিরাত এই অস্ত্র পাঠিয়েছে।”“আমরা ইয়েমেনের ভৌগলিক অখণ্ডতা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এই কারণে আমরা চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে আমিরাত সব সেনাকে প্রত্যাহার করে নেয়।”জানা যায়, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশেদ আল আলিমিও মুকাল্লায় সৌদির বিমান অভিযানের পর আমিরাতের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “মিত্রতার আড়ালে আমিরাত ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব উসকে দিচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে এসটিসিকে তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের জন্য উসকানি দিচ্ছে।”২০১৪ সালে হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। এদিকে ২০১৯ সালে জোট থেকে নিজেদের সেনাসংখ্যা কমিয়ে আনে আমিরাত, কিন্তু জোটের প্রতি সমর্থন অব্যাহত রাখে।এদিকে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় মিত্র হিসেবে জোটে যোগ দিয়েছিল এসটিসি। তবে পরে তারা জোট থেকে সরে যায়।এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। সম্প্রতি আমিরাতের সঙ্গে সঙ্গে তাদের মিত্রতা হয়েছে এবং আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে।সৌদি প্রেস এজেন্সিকে সৌদি জোটের মুখপাত্র বলেন, “ইয়েমেনের বৈধ সরকার হলো প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। এর বাইরে আর কোনো দল বা গোষ্ঠীকে আমরা বৈধ বলে মেনে নেবো না; আর সেসব গোষ্ঠীকে যদি বাইরের কোনো দেশ সহায়তা করে, তাহলে নিশ্চিতভাবেই আমরা তা প্রতিহত করব।”সূত্র : রয়টার্স, আনাদোলু এজেন্সিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী লালু ও তার তিন সহযোগী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া থানার শীর্ষ সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক
ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের Read more

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে Read more

নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়
মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি: নাজিম জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে জানিয়েছেন সেই Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন