মুন্সীগঞ্জ সদরে লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে অন্তত ১০জন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।শনিবার (১০ মে) দুপুর পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ঢুকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মারুফ মোল্লা (২৪) পৌরসভার নয়াকান্দি এলাকার ওমর ফারুক মিন্টুর পুত্র। এসময় তার সাথে আরও ৪-৫ জন যুবক ছিলেন।ঘটনার সময় প্রেসক্লাবে উপস্থিত দৈনিক বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি শিহাব আহমেদ জানান, শুক্রবার (১০ মে) রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ প্রকাশের জের ধরে মারুফ মোল্লা নামের ওই যুবক ৩-৪টি মোটরসাইকেলে করে এসে আমাকেসহ উপস্থিত সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে নিউজ কিভাবে করতে হবে সেটা শিখানোর চেষ্টা করেন। পুরো ঘটনার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়।এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি জুয়েল রানা, বাংলা টিভির প্রতিনিধি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’প্রসঙ্গত, শুক্রবার (১০ মে) রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চের কেবিনে থাকা কয়েকজন নারী যাত্রীকে বের করে এনে প্রকাশ্যে মারধর করা হয়। আজ শনিবার দুপুরে এ ঘটনায় ভাইরাল যুবক নেহাল আহমেদ জিহাদকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। Read more

কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন
কুমিল্লা-নোয়াখালী সড়কে বন্ধ হলো খিলা বাজারের মরণফাঁদরূপী ইউটার্ন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা দক্ষিণ বাজারের দীর্ঘদিনের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত সেই ইউটার্ন অবশেষে বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার বিকেল পাঁচটার Read more

আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উ. কোরিয়া
প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উ. কোরিয়া

প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের নতুন একটি ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এসব ছবিতে দেখা Read more

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (০২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত Read more

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন