চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। একইসঙ্গে ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা ১৯ দিন, যা শেষ হবে ১৯ জুন।জানা গেছে, সরকারি ও বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। তবে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ঈদের আগের দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার— সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের আওতায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে উল্লিখিত দুই শনিবারে। একই নির্দেশনা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও।এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি Read more

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামের এনসিপি নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা
সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের শফি Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নিয়ে ডাকা রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া এ সভা Read more

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু
করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন