নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয় আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে।বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।এখন ডেঙ্গুর সময়। যেখানে নানান ধরনের পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, কতদিন এভাবে চলবে- দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা আসিফ বলেন, ‌‘ডেঙ্গুর বিষয়টি নিয়ে আমরা কনসার্ন আছি উচ্চপর্যায়ে থেকে।এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছেন। সিটি করপোরেশনগুলো কনসার্ন আছে। সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করবো। কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা নেবো। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাটা জরুরি।’তিনি বলেন, ‘এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কাভার করা।’আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র।‌ নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানু হয়ে আছেন। সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে না- এ বিষয়ে উপদেষ্টা আসিফ বলেন, ‘এ বিষয়ে সরকার কনসার্ন আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এ সরকার গুড কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকেই দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেভাবে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে, আমি সেটাই বাস্তবায়ন করবো।’কতদিনে সিদ্ধান্ত হবে- জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) Read more

আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান
আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার এশিয়া কাপে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মাঠের খেলা তেমন জমে না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন