কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।এর আগে, গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ধর্ষকের নাম সাব্বির হোসেন(২০)। সে একই এলাকার রাহাতের ছেলে। এ ঘটনার পর ধর্ষক সাব্বির পলাতক রয়েছে।ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, তামাকের কাঠি কোড়ানো টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুটির মুখ চেপে ধর্ষণ করেছে সাব্বির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাব্বিরকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে স্থায়ীরা। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করে।কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক অফিসার(আরএমও) ডা.হোসেন ইমাম বলেন,শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটি শঙ্কামুক্ত, তবে শারীরিকভাবে অসুস্থ। তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, গতাকাল ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
কুমিল্লায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, ২২শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিলউদ্দিন শাহের মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি
গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি

গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভোগা ৯ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য Read more

মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল
মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মুন্সিগঞ্জের  শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর কলেজ Read more

বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ সারা দেশের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন