কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন-জহিরুল ইসলাম, রাসেল রানা, আল আমিন, কাউছার ও মাঈনুদ্দিন সরকার খুশু। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত রাসেল রানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নারান্দিয়া কাচারি বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাউন্সিল চলাকালে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন খুশু গ্রুপের সমর্থকদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড কমিটি নিয়ে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।ঘটনার সময় আসমানিয়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন এবং চারদিকে ছুটোছুটি শুরু হয়। সংঘর্ষের পর থেকে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।এ বিষয়ে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও আহত জহিরুল ইসলাম বলেন,“আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে কাচারি বাজারে কাউন্সিলে যাওয়ার সময় আসমানিয়া বাজারে মাঈনুদ্দিন ও তার লোকজন আমাদের বাধা দেয়। পরে আমি অন্য রাস্তা দিয়ে নদীপথে পশ্চিম পাড়ে গিয়ে কাউন্সিল স্থলে পৌঁছাই। সেখানে গিয়ে আমাকে মারধর করা হয় এবং আমার বাড়িতেও হামলা চালানো হয়েছে।”অন্যদিকে মাঈনুদ্দিন খুশু বলেন, “৯ নম্বর ওয়ার্ড কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার মধ্যে জহির ভাই বহিরাগত লোকজন এনে আমাদের ওপর হামলা করেন। পরে খবর পেয়ে আমার আত্মীয়স্বজনরা এসে তাদের প্রতিহত করেছে।”এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন মিটিংয়ে আছি।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব
ময়মনসিংহের তিন নারী ফুটবলার এখন বাংলাদেশের গর্ব

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা Read more

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক।আজ বুধবার (৩১ Read more

জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়
জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, Read more

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু
শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুইজনের মৃত্যু

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দুইজনের মর্মান্তিক Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। MPO Code_EIIN, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন