স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। মৃত্যুর আগে স্ত্রী লক্ষ্মী বলেছিলেন, তার স্বামী ক্রীষ্ণণা তাকে সবসময় ‘কালি’ বলে রাগাতেন।জানা গেছে, ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভুক্তভোগী লাকশমী ও ক্রীষ্ণণা দাস। স্ত্রী কালো হওয়ায় নানানভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ক্রীষ্ণণা দাস।২০১৭ সালের এক রাতে স্ত্রী লাকশমীর জন্য বোতলে বাদামি রঙয়ের তরলজাতীয় পদার্থ নিয়ে আসে তার স্বামী। ক্রীষ্ণণা জানায়, এই তরল মেডিসিনই তাকে ফর্সা বানিয়ে দিবে।সরল মনে লাকশমী তার স্বামীর কথা বিশ্বাস করেন এবং গায়ে মাখা শুরু করেন। তিনি তাতে এসিডের গন্ধ পান। এর পরপরই স্বামী ক্রীষ্ণণা তার শরীরে আগুন ধরিয়ে দেয় এবং পালিয়ে যায়।মৃত্যুর আগে হাসপাতালে পুলিশকে তিনি তার ওপর ঘটে যাওয়া বর্বরতার বর্ণনা দেন। দীর্ঘ আট বছর পর এই সপ্তাহে ভারতের উদয়পুরে জেলা কোর্ট ক্রীষ্ণণা দাসকে মৃত্যুদন্ড দেয়।বিচারক রাহুল চৌধুরী এই রায়ের কারণ ব্যাখ্যা করে বলেন, এই খুনটা ‘সবচেয়ে জঘন্য অপরাধের’ মধ্যে পড়ে। পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল। এটি শুধু একটা খুন নয়, এটা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’।বিচারক আরও বলেন, কিষাণদাস লক্ষ্মীর বিশ্বাস ভেঙেছেন এবং যখন তার শরীরে আগুন জ্বলছিল, তখন বাকি তরলটুকু গায়ে ঢেলে তিনি চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আদেশে আরও বলা হয়েছে, এই ধরনের অপরাধ কোনো সুস্থ সমাজে কল্পনা করা যায় না। এটা মানবতাকে লজ্জাকর।সরকারি আইনজীবী দীনেশ পালিওয়াল এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই রায় সমাজের অন্য মানুষের জন্য ‘একটা শিক্ষা’ হবে।আইনজীবী দীনেশ প্রশ্ন তুলে বলেন, ২০ বছর বয়সী একটা মেয়েকে খুব নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। সে তো কারও বোন ছিল, কারও মেয়ে ছিল, কিছু মানুষ তাকে ভালোবাসত। আমরা যদি আমাদের মেয়েদের রক্ষা না করি, তাহলে কে রক্ষা করবে?দীনেশ আরও বলেন, তিনি হাইকোর্টে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আদেশটি পাঠিয়েছেন। তবে, আসামি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন Read more

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা

বি১-বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।আজ বুধবার (১৮ Read more

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।গত Read more

এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের
এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ এবং সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে Read more

তাবলিগের ২ পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা
তাবলিগের ২ পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদ মেটাতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন