কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিলউদ্দিন শাহের মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২২শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে এই মামলা করেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।    স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি থেকে গত ১৭ সেপ্টেম্বর সকালে ধর্ম নিয়ে কটূক্তি করে এক যুবক স্ট্যাটাস দেন। এ ঘটনায় স্থানীয় ক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়ে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। দুপুরের দিকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।এদিকে ফেসবুকের ওই পোস্টকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে আগুন এবং কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা-ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে শুক্রবার সকালে সরেজমিনে আছাদপুর গ্রামে গিয়ে দেখা যায়, মামলা ও গ্রেফতার আতঙ্কে এলাকা অনেকটা পুরুষ শূন্য। পুড়ে যাওয়া মাজারের সামনে কথা হয় গ্রেফতার যুবকের মায়ের সঙ্গে। তিনি বলেন, ছেলেকে তো পুলিশের হাতে তুলে দিলাম। এরপরও আমাদের মাজার ও বাসা বাড়িতে কেন আগুন দেওয়া হলো। পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারলো না কেন। এক কাপড়ে ঘর থেকে বের হতে পারলেও টাকা পয়সা, স্বর্ণালংকারসহ কোনো মালামাল রক্ষা করতে পারিনি। জীবনটা কোনোমতে রক্ষা করেছি।  এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা উসকানি দিয়ে মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর Read more

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি
পাবনায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতি: তদন্তে ৪ সদস্যের কমিটি

সাড়ে ৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃনগর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দু'টি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের Read more

চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক Read more

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২
পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘এক সন্ত্রাসী হামলায়’ সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। পালটা হামলায় একজন আত্মঘাতী হামলাকারীসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন