বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।রায়ে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়।জানা যায়, সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আট জনকে বিবাদী করা হয়।রায়ের পর ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। তাকে মেয়র হিসেব ঘোষণার আবেদন করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।’২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা

বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তালিকা প্রকাশ Read more

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের মুলাদীতে আলোচিত গৃহবধূ লিমা হত্যা মামলায় স্বামী সোহরাব হোসেন আকনের মৃত্যুদণ্ডের আদেশের রায় দিয়েছেন আদালত। রোববার (০৫ অক্টোবর) দুপুরে নারী Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ
ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের উঠান বৈঠকে ইটনা উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন Read more

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’
কাজী রিয়াজের ১৩ বছরের নিরলস পরিশ্রমে মানবতার প্রতীক ‘মাস্তুল ফাউন্ডেশন’

বাংলাদেশের স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান ‘মাস্তুল ফাউন্ডেশন’ সফলভাবে ১২ বছর পূর্ণ করে আজ ১৩তম বর্ষে পদার্পণ করেছে। করোনা কালীন সময় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন