ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী সার্ভিস লেনে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক অজ্ঞাতপরিচয় যাত্রী নিহত হন।দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা ট্রাকচালক জনি (৪০)কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জানা গেছে, আটক চালক জনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ও যানবাহনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য
পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণে ৮ কেজির দুটি সিঙ্গারা, এলাকায় চাঞ্চল্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ বন্ধুর ইচ্ছা পূরণ করতে বানানো হয়েছে ৮ কেজি ওজনের দুটি সিঙ্গারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।রবিবার Read more

ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, Read more

হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান
হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির Read more

ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম
ঈদের ছুটিতে দাপট দেখাচ্ছে গরম

দেশের তিনটি জেলা ও একটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টা Read more

পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা
পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন