পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং মার্মা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এতে ড্রাইভারসহ গুরুত্বর আহত হয়েছে ১২ জন। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় বাজা পাড়া থেকে পোলাউপাড়ায় ধান নিয়ে যাওয়ার পথে আলির বাড়ির সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পোলাউপাড়া সাবেক কারবারি ম্যাচিং মার্মার ছেলে মং মেচিং মার্মা। আহতরা হলেন, সোনাইছড়ি মার্মা পাড়া মৃত চিং সাউ মার্মা ছেলে উ খিং মং মার্মা (৩২), উসাপ্রু মার্মা ছেলে থোয়াই মং মার্মা (৩৫), মৃত আপ্রু মং ছেলে এছেন মার্মা (৩৬), থোড়াই চিং মং মার্মা ছেলে থোয়াই উ (৩২) সহ অন্য আহত জনদের পরিচয় তৎক্ষনাৎ পাওয়া যায়নি। দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ বলেন, শোনামাত্র ফাইতং পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয়রা প্রতিবেদক’কে জানান, বাজাপাড়া থেকে দিনে ধান নিয়ে পোলাউপাড়া ট্রাক টিএস গাড়িটি যাওয়ার পথে আলির বাড়ির পড়ে সড়ক নামক স্থানে ট্রাকটি উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার মং মেচিং মার্মা নিহত হন। স্থানীয় মোহাম্মদ আদম আলী নামে একজন শিক্ষক বলেন, এ ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ও বাঙ্গালী ,পাহাড়ি সহ ১২জন সদস্যও আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে আমিরাবাদ ও চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ট্রাক টিএস গাড়ি উল্টে পা ভাঙে একজন নিহত হয়েছে। আরও ৪ জন পাহাড়ি গুরুত্ব আহত হয়ে মালুমঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা ভাল না। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রতিবেদক’কে বলেন, ট্রাকে করে ধান নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প
পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন: ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে ‘পাগল’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে খুশি Read more

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের Read more

এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ
এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ

এশিয়া কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে Read more

মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১
মহাসড়কে তল্লাশি সিগারেট ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে ৭০ কার্টুন সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ রফিকুল ইসলাম (৩১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) টাঙ্গাইল পুলিশ Read more

চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে
চুরি করতে গিয়ে ধরা পড়ায় মামাকে ছুরিকাঘাত করলো ভাগ্নে

বগুড়ার শেরপুর উপজেলার চকখাগা গ্রামে শনিবার দিবাগত রাতে চুরি ও হত্যা চেষ্টার ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা
ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত লোহাগাড়ার প্রাথমিক শিক্ষাব্যবস্থা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ১৯ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর এইসব বিদ্যালয়ের মধ্যে প্রায় ৪০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন