মানিকগঞ্জে নকল প্রসাধনী সামগ্রী বিক্রি এবং দেশীয় শাড়িকে ভারতীয় শাড়ি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী বিদেশি ব্র্যান্ডের নামে নকল প্রসাধনী বিক্রি করছেন, যা ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হতে পারে। একই সঙ্গে কিছু দোকানে দেশীয় তৈরি শাড়িকে ভারতীয় শাড়ি হিসেবে বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।এ ধরনের অনিয়মের দায়ে পৌরসভা মাকেটের ফাতেমা কসমেটিককে ৫ হাজার টাকা, জেলা শহরের পালকি শোরুমকে ২০ হাজার টাকা এবং রঞ্জিত ক্লাথ স্টোরকে ১০ হাজার টাকা। ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যেন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।”এ সময় তিনি আরও জানায়, বাজারে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের এ অভিযান নিয়মিত চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। Read more

শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল
শরীয়তপুরের সেই ডিসির কান্নার ভিডিও ভাইরাল

এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর সদ্য ওএসডি হওয়া শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের Read more

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে দেশের Read more

লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ
লজ্জার ইতিহাস গড়ে শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে Read more

প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা
প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

কুমিল্লার চান্দিনায় বাসার ছাদে প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সোহেল নামের একজন দারোয়ানকে চার তলার ছাদ থেকে নিচে ফেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন