কিশোরগঞ্জের বাজিতপুরে দুইশ’ টাকা না পেয়ে অপূর্ব চন্দ্র দাস (২০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে।সোমবার (০৫ মে) ভোরে নিহতের বাবা বিশ্বনাথ চন্দ্র দাস বাদী হয়ে বাজিতপুর থানার একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল রবিবার (০৪ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অপূর্ব চন্দ্র দাস বাজিতপুর কৈলাগ ইউনিয়নের কচুয়াখলা দক্ষিণ পাড়া গ্রামের বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ির সামনে হাওরে ধান তুলতে যায় অপূর্ব। এ সময় তার চার বন্ধু কেশ্বব চন্দ্র দাস, উজ্জল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র দাস, শুভ চন্দ্র দাস অপূর্বকে ধার দেয়া দুই’শ টাকা ফেরত চাই। এ নিয়ে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চার বন্ধুসহ আরও কয়রকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে অপূর্বের চার হাত-পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়। পরে গতকাল রবিবার রাতে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায়র অপূর্বের মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, অভিযুক্ত চার বন্ধু স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ইয়াবা সেবন ও ব্যবসা করেন। গত শনিবার নেশাগ্রস্ত অবস্থায় অপূর্বকে কুপিয়ে জখম করে তারা।এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা।গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের Read more

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস
ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের শেয়ারবাজারে বড় ধস

ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরই বড় ধাক্কা খেল ভারতের Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু
ক্ষমতাচ্যুত হওয়া থেকে বেঁচে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের লক্ষ্য পূরণে ব্যর্থতা এবং সেখানে আটক জিম্মিদের সবাইকে মুক্ত করতে না পারায় বেশ কিছুদিন ধরে Read more

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন