চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন।শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন।নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যানের চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দারপাড়ার সরোয়ার হোসেন (৭৫)।প্রত্যক্ষদর্শী কালাম আলী বলেন, ‘আমি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বিকট শব্দ শুনতে পাই। এসে দেখি, সড়কের ওপর দুজনের লাশ পড়ে আছে। পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঝাপসা অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পারিনি। তবে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় হয়তো তাঁদের মৃত্যু হয়েছে।’চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঢাকাগামী পরিবহনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। আমরা ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত Read more

ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে Read more

দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন
দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: মৃত্যু নিয়ে নানান গুঞ্জন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা গেট সংলগ্ন লিটনের হোটেলের পেছনের ডোবা (পরিত্যাক্ত পুকুর) থেকে কামাল উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধর লাশ ফায়ার Read more

জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন