ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কর্মযজ্ঞে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন ও সর্বস্তরের মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।”পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বাভাবিক কিছু প্রতিবন্ধকতার কথা স্বীকার করে ইউএনও বলেন, “এ ধরনের সমস্যাগুলো খুবই স্বল্পপরিসরের, এবং আমি এগুলোকে বড় করে দেখছি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এসব নিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছেন, যা হয়তো তাদের শুভকামনা ও ভালোবাসা থেকেই এসেছে।”তিনি আরও যোগ করেন, “আমি বিশ্বাস করি মতানৈক্য, আলোচনা ও সমালোচনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এগুলো কাজকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করে।”ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং আমরা সবাই একে অপরের সহযোগী।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “ভালোর জন্য, বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে আমি এবং আমরা সবাই প্রস্তুত। ভালুকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী
হাসিনার বাজেটের সঙ্গে প্রস্তাবিত বাজেটের পার্থক্য নেই: রিজভী

সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই বাজেটের শেখ হাসিনার সঙ্গে পার্থক্য কী বলুন? শেখ হাসিনাও কালো Read more

নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির ২ উপজেলা কমিটি বিলুপ্ত

বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান
ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরাইলি হামলার জবাবে পালটা হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের বিমান হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন