টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবি করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ এবং ভাংচুরের  ঘটনা ঘটেছে।সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে বিক্ষুব্ধরা ওই বাড়ির ৪টি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।সংবাদ পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগুন নেভানোর চেষ্টা করে। পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয়রা জানায়, গত শুক্রবার এই ঘটনার সূত্রপাত। ওইদিন গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।শনিবার ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের হয় এবং ওই রাতে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাশেদুজ্জামান।এদিকে সোমবার বিকেলে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে। অগ্নি সংযোগের সময় ওই বাড়ির নারী ও কয়েকজন শিশু সদস্য অবস্থান করছিলেন। তবে তারা নিরাপদ রয়েছেন বলে জানা যায়।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, পুলিশ-সেনাবাহিনীর যৌথ অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সাবেক প্যানেল মেয়র সাজ্জাদ সাগর গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর (৩০) কে Read more

ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন Read more

জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
জুলাই ঐক্য বিনষ্টের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদে ভারতীয় দোসরদের অপসারণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য।বৃহস্পতিবার (২২ Read more

ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫ Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার
হাসিনা গেলেও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে: উপদেষ্টা ফরিদা আখতার

'আমরা ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। এই কাঠামোর বিরুদ্ধে লড়াই সবার এবং এ ব্যাপারে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন