ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। হঠাৎ করে বিয়ে করে হারিয়েছেন চাকরি। কারণ— পাকিস্তানি এক নারীকে বিয়ে করার পর বিয়ের তথ্য গোপন করেছেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সিআরপিফে যোগ দেন মুনির আহমেদ।সিআরপিফের অভিযোগ, মুনির তার বিবাহের তথ্য গোপন করেছেন এবং স্ত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তাকে নিজ বাসায় রেখেছিলেন, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে বিবেচিত হয়েছে।তবে, মুনির আহমেদের দাবি, পাকিস্তানি নাগরিক মিনাল খানকে বিয়ের আগে তিনি সদর দফতর থেকে লিখিত অনুমতি নিয়েছিলেন।সিআরপিএফ থেকে বরখাস্ত হবার পর তিনি বলেন, ‘প্রথমে আমি সংবাদমাধ্যমের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানতে পারি। কিছু সময় পর সিআরপিএফ থেকে একটি চিঠি পাই, যাতে আমাকে বরখাস্তের কথা জানানো হয়। বিষয়টি আমার ও আমার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। কারণ, আমি পাকিস্তানি নাগরিককে বিয়ের জন্য সদর দফতরের অনুমতি নিয়েছিলাম এবং সেটি পাওয়ার পর বিয়ে করেছি।’বর্তমানে মুনির আহমেদ এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নিহত হবার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশ দু’টিতে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি
ইরানের শত্রুরা ‘পরাজিত’ হচ্ছে: মোজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন
জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে Read more

খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
জামালপুরে গ্যাসের সন্ধান, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

জামালপুরের মাদারগঞ্জে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (১ জুন) দুপুর ১টা পর্যন্ত ৭ দশমিক ২ মিলিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন